
Blog Details

সিআইপি সম্মাননা পেলেন ‘স্নোটেক্স’ গ্রুপের প্রতিষ্ঠাতা এস এম খালেদ
টানা দ্বিতীয়বার বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) সম্মাননা পেলেন ‘স্নোটেক্স’ গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ। ‘স্নোটেক্স’ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন স্নোটেক্স গ্রুপের পরিচালক সৌমিত্র ঘোষ পার্থ।
বৃহস্পতিবার (৯ মে) বিকেলে রাজধানীর হোটেল রেডিসন ব্লy’তে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত সিআইপি (রপ্তানি) ও সিআইপি (ট্রেড)- ২০২২ কার্ড প্রদান অনুষ্ঠানে সম্মাননা স্মারক এবং সিআইপি কার্ড প্রদান করা হয়।
দেশের রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রেক্ষিতে সরকার কর্তৃক রপ্তানি বিভাগের সম্মানিত ব্যক্তি হিসেবে সিআইপি সম্মাননা প্রদান করা হয়ে থাকে।




